শরণখোলায় ৬০ সাইক্লোন শেল্টার নির্মাণের প্রতিশ্রুতি

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১২:০১ পিএম

ঘূর্ণিঝড় প্রবণ বাগেরহাটের শরণখোলসহ সুন্দরবনের বনজীবী ও সাগর জেলেদের ঝড়, জলোচ্ছ্বাস থেকে বাঁচতে ৬০টি সাইক্লোন শেল্টার নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। 

রোববার (৭ আগস্ট) দুপুরে শরণখোলায় সফরে এসে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন আয়োজিত এক সুধি সমাবেশে তিনি এ কথা বলেন।

সাইক্লোন শেল্টারগুলো  পর্যায়ক্রমে নির্মাণ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার ডেলটা পরিকল্পনা গ্রহণ করছে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের বন্যা, খরা, নদী ভাঙন, জলাবদ্ধতা ও সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবেলায় কাজ করা যাবে। 

পরে প্রতিমন্ত্রী রায়েন্দা ইউনিয়ন পরিষদ পরিদর্শন এবং ৪২টি প্রতিবন্ধী পরিবারের মধ্যে তিন হাজার লিটার পানির একটি করে ট্যাঙ্কি বিতরণ করেন। 

এ সময় তিনি শরণখোলায় দুর্গতদের জন্য ঝড় সহনশীল ঘর, রেইন ওয়াটার হারভেস্টিং, খাল খনন, সেচের ব্যবস্থা ও ঘর নির্মাণে ঢেউটিন বরাদ্দসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন, উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত। 

আরও পড়ুন: শিবচর এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে হতাহত ছয়

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিডিডি নির্বাহী পরিচালক এ.এইচ.এম নোমান খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন প্রমুখ।

শেষে বিকেলে প্রতিমন্ত্রী সাউথখালী ইউনিয়নে বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিডি কার্যালয় পরিদর্শন এবং খুড়িয়াথালীতে প্রদীপন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে অনুষ্ঠিত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, সিপিপি, প্রতিবন্ধী সহায়ক দলের সঙ্গে মতবিনিময় করেন।


একাত্তর/এসি

বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর