শিবচর এক্সপ্রেসওয়েতে মাইক্রোবাস উল্টে হতাহত ছয়

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১০:৪৩ এএম

মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। 

রোববার (৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম সাদিউজ্জামান (৪০)। 

আহতরা হলেন- মাইক্রোবাসের যাত্রী কনা (৪৫), সালমা বেগম (৪৫), নুরজাহান বেগম (৫০) ও সীমা (৫০) এবং চালক (২৫)। চালকের পরিচয় এখনও জানা যায়নি। 

শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা থেকে ঢাকার ধানমন্ডির উদ্দেশ্যে যাচ্ছিল মাইক্রোবাসটি। শিবচরের পাঁচ্চর স্ট্যান্ড সংলগ্ন স্থানে আসার পর গাড়িটি উল্টে সড়কের একপাশে পড়ে যায়। 

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতর থেকে নিহত ও আহতদের উদ্ধার করে পুলিশ। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

শিবচর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে সোমবার সকালে ফায়ার সার্ভিসের সাত সদস্যের একটি টিম সড়ক থেকে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করে। 

আরও পড়ুন: বগুড়ায় ১৫ হাজার বস্তা সার জব্দ

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন জানান, গভীর রাতে দুর্ঘটনার শিকার হয় মাইক্রোবাসটি। দ্রুতগতির কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তার পরিবারের আরও চার সদস্য এবং গাড়ির চালক আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর