অবৈধভাবে ভারত থেকে আসা তিন জনের করোনা শনাক্ত

আপডেট : ১৫ মে ২০২১, ০৭:৫৯ এএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারত থেকে আসা তিন বাংলাদেশি নাগরিকের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ভারত থেকে ফেরার পর তারা কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (১৪ মে) সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাব থেকে তাদের করোনা শনাক্তের ফলাফল পাঠানো হয় বলে একাত্তরকে নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা: সেলিনা বেগম।

তিনি জানান, এই তিনজনের দেহে শনাক্ত করোনা ভাইরাসের ধরণ জানার জন্য পুনরায় তাদের নমুনা পাঠানো হবে ঢাকায়। তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে।

করোনা আক্রান্ত তিন ব্যক্তি হলেন- মোক্তার হোসেন, রফিকুল ইসলাম ও রকেট হোসেন। তাদের বাড়ি নাটোরের সিংড়া উপজেলা ও বরিশাল এলাকায়। বর্তমানে তাদের সদর হাসপাতালের করোনা ইউনিটে রাখা হয়েছে।

অন্যদিকে শুক্রবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহের আজাদ রেস্ট হাউজের কোয়ারেন্টাইন থেকে করোনা পজিটিভ রফিকুল ইসলাম ও সাগর হোসেন নামে দুইজনকে পালানোর সময় আটক করেছে পুলিশ।

এদিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করা ১৬৭ জনকে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে ও এইড ফাউন্ডেশনের আবাসিক ভবনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে ১০ মে তারিখে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশ করা ২৭ জন ও তাদের সহায়তাকারী এক দালালকে জেলা শহরের আজাদ রেস্ট হাউজে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

একাত্তর/এসজে/আরবিএস/এআর

দেশের বিভিন্নস্থানে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী দেশ ভারতেও এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।
মোংলা বন্দরে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি করোনার প্রকোপ বৃদ্ধিতে এর প্রতিরোধে সতর্কতামূলক বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সোমবার সকালে উপজেলার হাটবোয়ালিয়া ফুটবল মাঠে এলাকায়...
ঘড়ির কাঁটায় ৮টা বেজে ৫২মিনিট। ঘরের মেঝেতে শুয়ে আছেন হাসিনা বেগম (৭০)। চোখে ছলছল জল। ঘরের বারান্দায় ছেলের ছবির পাশে বসে আছেন স্বামী হারুন অর রশিদ (৮৪)। তাদের শরীরে দানা বেঁধেছে হাঁপানি, শ্বাসকষ্টসহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর