চুরি যাওয়া সিএনজি উদ্ধার, দুই চোর আটক

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৫:০৪ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলার পারইল বিশিয়া গ্রাম থেকে চুরি যাওয়া একটি সিএনজি উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার (৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে বগুড়ার সদর উপজেলার চকঝপু গ্রাম থেকে ওই সিএনজি উদ্ধারসহ দুই চোরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়ার আদমদিঘী উপজেলার রামপুরা গ্রামের দেলবর মন্ডলের ছেলে মাসুদ রানা (৩০) ও বগুড়া সদর উপজেলার চন্দপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে হাবিল উদ্দিন ওরফে কাইল্যা (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পারইল বিশিয়া গ্রামের রতন আলীর শ্বশুরবাড়ি থেকে রতনের একটি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। এরপর রতন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

পুলিশ জানায়, মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বগুড়া সদর উপজেলার চকঝপু গ্রাম থেকে সিএনজিটি উদ্ধার করে। এসময় দুই চোর মাসুদ রানা ও হাবিল উদ্দিন ওরফে কাইল্যাকে আটকও করা হয়। 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রিমান্ডের আবেদনসহ আটককৃত দুইজনকে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/জো 

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর