পি‌রোজপু‌রের কাউখালীতে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

আপডেট : ০৯ আগস্ট ২০২২, ০৫:৪২ পিএম

পি‌রোজপু‌রের কাউখালীতে অস্ত্রসহ ৩ ব্যক্তিকে গ্রেপ্তার করছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বদরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বদরপুর গ্রামের শহিদুল ইসলাম রাঢ়ী (৩৮), পার্শ্ববর্তী ঝালকাঠি জেলার গুয়াটন গ্রামের রাকিব হোসেন (২৩) ও একই গ্রামের আমজোদ আলী তালুকদারের ছেলে চুন্নু তালুকদার (৪০)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বদরপুর গ্রামের শহীদুল ইসলাম তাওহিদের বাড়ি তল্লাশি করে পুলিশ। এসময় তার রান্নাঘরের লাকড়ির ভেতর থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়। পরে শহীদুলের তথ্যমতে মোবাইল ট্র্যাকিং করে চুন্নু এবং রাকিবকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: চুরি যাওয়া সিএনজি উদ্ধার, দুই চোর আটক

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের নামে অস্ত্র আইনে মামলা হয়েছে। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের কাছিহাটা এলাকায় অভিযান চালিয়ে...
পিরোজপুরে ডাকাত সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিভিন্ন সংবাদমাধ্যমে খবর পেয়ে পাহাড়ের ‘গোল্ডেন গার্ল’ ফুটবলার ঋতুপর্ণার অসুস্থ মায়ের খোঁজ নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত এই নারীর পাশে...
মেহেরপুরে এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ। শনিবার বিকেলে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর