মুজিবনগরে পিস্তল ও গুলিসহ পাঁচজন গ্রেপ্তার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পিএম

মেহেরপুরে এক বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে মুজিবনগর থানা পুলিশ। শনিবার বিকেলে মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

অনলাইন জুয়ায় এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে অস্ত্র নিয়ে তারা অবস্থান করছিল বলে ধারণা পুলিশের।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের শাহজুল শেখের ছেলে শেখ বিজয় (২১), কোমরপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে প্রিন্স শেখ (৩৪), সিরাজুল ইসলামের ছেলে শাহিন রেজা (২৪), যশোরের কোতয়ালির আব্দুল খালেকের ছেলে রাজন হাসান (২৯) ও শফিকুল ইসলামের ছেলে আলামিন (৩১)।

পুলিশ জানায়, মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অনলাইন জুয়াড়ি বিজয় শেখের বাড়িতে অস্ত্র নিয়ে কয়েকজন অবস্থান করছেন- এমন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় বিজয় শেখসহ তার সঙ্গীয় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির সেপটিক ট্যাংক থেকে একটি বিদেশী পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল দত্ত জানান, গ্রেপ্তারকৃত বিজয় শেখের নামে আগেও অনলাইন জুয়ার মামলা রয়েছে।

গ্রেপ্তার অভিযানের পর রাত সাড়ে নয়টার দিকে মুজিবনগর থানায় ব্রিফিংয়ে মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আহসান খান জানান, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য সেখানে অস্ত্র নিয়ে অবস্থান করছিল বলে জানতে পারে পুলিশ। তারা অনলাইন জুয়া ছাড়াও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা, তা তদন্ত করা হচ্ছে।

 

একাত্তর/জো
মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর