নারায়ণগঞ্জের রূপগঞ্জে আবারও অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় দুইটি পয়েন্টে অভিযান চালিয়ে ছয় শতাধিক অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার কর্নগোপ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ ও রাইজার। এ নিয়ে দুইমাসে এই এলাকার ১৫ হাজার ছয়শ' অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস।
তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগ জানায়, গত কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালি মহল। অবৈধভাবে নেয়া হয়েছে অর্ধলাখ সংযোগ। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্ন করতেই টানা অভিযান চালানো হচ্ছে।
আরও পড়ুন: করোনার পর চীনে আরও একটি নতুন ভাইরাসের খোঁজ
এ সময় সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের ব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল ইসলামের নেতৃত্বে আইনশৃংখলা বাহিনী সংযোগ বিচ্ছিন্ন করে।
তিতাস জানায়, যতোই বাধা আসুক তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
একাত্তর/আরবিএস
