ধুনটে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, ছাত্রলীগ নেতা পলাতক

আপডেট : ১০ আগস্ট ২০২২, ০৭:৪১ পিএম

বগুড়ার ধুনট উপজেলার অপহৃত সেই কলেজছাত্রীকে (১৮) বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছেন অপহরণকারী সেই ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। 

বুধবার (১০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটার দিকে বগুড়া জেলা আদালতের সামনের রাস্তা থেকে তাকে উদ্ধার করা হয়। 

এদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণ মামলার আসামী ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন আদালত প্রাঙ্গণ থেকে কৌশলে পালিয়ে যান। আবু সালেহ স্বপন ভান্ডারবাড়ী ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। 

জানা যায়, ধুনট সদরপাড়া এলাকার জনৈক এক ব্যবসায়ীর কলেজ পড়ুয়া মেয়েকে সোমবার (৮ আগস্ট) বিকেলে মোটরসাইকেলযোগে অপহরণ করে নিয়ে যায় ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। এ ঘটনায় মঙ্গলবার (৯ আগস্ট) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে আবু সালেহ স্বপনসহ পাঁচজনের বিরুদ্ধে ধুনট থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।   

জানা গেছে, ওই মামলা থেকে জামিন নিতে বুধবার (১০ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটার দিকে ওই মেয়েটিকে সঙ্গে নিয়ে বগুড়ার আদালত প্রাঙ্গণে যান স্বপন। মেয়েটিকে আদালতের সামনের রাস্তায় তার এক সহযোগীর কাছে রেখে ভিতরে আইনজীবীর সঙ্গে পরামর্শ করতে যান তিনি। এসময় বগুড়া সদর থানা পুলিশের সহযোগিতায় ধুনট থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বপন পালিয়ে যায়।    

এ ব্যাপারে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, বগুড়া শহর থেকে উদ্ধারের পর মেয়েটি বগুড়া সদর থানার হেফাজতে রয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

তিনি আরও জানান, স্বপনের বিরুদ্ধে ২০২০ সালের অক্টোবর মাসে আরও একটি অপহরণ মামলা রয়েছে। ওই মামলাতেও তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। 


একাত্তর/জো 

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর