খাগড়াছড়িতে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত এক, আহত দুই

আপডেট : ১১ আগস্ট ২০২২, ০৮:৩৭ পিএম

খাগড়াছড়ির গুইমারাতে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুরে গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় নিহতের নাম শহিদুল ইসলাম (৪০)। তিনি ওই কাভার্ডভ্যানের চালক ছিলেন। তিনি বান্দরবান জেলার আলীকদম উপজেলার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে। 

দুর্ঘটনায় আহতরা হলেন- শান্তি পরিবহনের চালক কাঞ্চন ও কাভার্ডভ্যানের হেলপার শরীফ হোসেন। তাদেরকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে। 

image


পুলিশ  ও স্থানীয়রা জানান, বুদংপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৪-০৮৮০) ও খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা আরএফএল কোম্পানির কাভার্ডভ্যানের (ঢাকা মেট্রো-উ ১৪-১৮২০) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। 

আরও পড়ুন: ১০ টাকার জন্য অটোচালক খুন, গ্রেপ্তার দুই

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।  

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 


একাত্তর/এসজে

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
খাগড়াছড়ি জেলায় প্রথমবারের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম দফায় জেলার রামগড় উপজেলার ৪৫৬টি প্রান্তিক পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হয়।
খাগড়াছড়িতে সড়ক নির্মাণকাজের ১৬ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেছে দুর্বৃত্তরা। সংশ্লিষ্টদের ধারণা, তিন কোটি টাকার ওই সড়কে দাবি করা চাঁদা না পেয়ে শ্রমিকদের মারধর করা হয়েছে।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর