নারায়ণগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ২১ যাত্রীসহ ট্রলারডুবি

আপডেট : ১২ আগস্ট ২০২২, ১০:৩১ এএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় খেয়া পারাপারের একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারের ২১ জন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তারা প্রত্যেকেই সাতরিয়ে তীরে উঠতে পেরেছেন বলে তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

শুক্রবার (১২ আগস্ট) ভোর রাত সাড়ে ৩টায় ফতুল্লার বক্তাবলী ফেরিঘাটের কাছে এঘটনা ঘটে।

ট্রলারচালক আমজাদ হোসেন গণমাধ্যমে জানান, প্রতিদিনই ভোরে ভিবিন্ন ধরনের ব্যবসায়ীরা বক্তাবলী থেকে নদীপাড় হয়ে নারায়ণগঞ্জ শহরে যায় কেনাকাটা করতে। এদিনও বক্তাবলী অপারের ঘাট থেকে অন্তত ২০/২১ জন ব্যবসায়ী ট্রলারে উঠে ছিলেন শহরে যাবেন। ঘাট থেকে কিছুটা গেলে আলী মিয়া নামে এক যাত্রীকে ট্রলারটি চালাতে দিয়ে আমি ভাড়া আদায় করতে যাই। 

তখন ট্রলারটি প্রায় এপারের ঘাটের কাছে এসে পড়েছে। ঠিক তখনই ঢাকা থেকে মুন্সিগঞ্জগামী একটি বাল্কহেড এসে আমাদের ট্রলারের মাঝখান দিয়ে উঠিয়ে দেয়। এসময় যাত্রীরা সকলে সাতরিয়ে নদীর তীরে উঠে পড়েছে বলে শুনলাম। 

তিনি আরও জানান, ট্রলারে যারা ছিলেন সবাই আমার পরিচিত। তাদের সবাইকেই সাতরিয়ে তীরে উঠতে দেখেছি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লা আল আরেফীন জানান, আমাদের দুটি টিম নদীতে তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত নিখোঁজের বিষয় কেউ দাবি করেনি। তারপরও আমাদের লোকজন নদীতে রয়েছে।


একাত্তর/এআর

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর