টিকটক করতে নদীতে লাফিয়ে নিখোঁজ কিশোর

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১০:১০ পিএম

মুন্সীগঞ্জে টিকটক ভিডিও তৈরি করতে নদীতে ঝাঁপ দিয়ে এক কিশোর নিখোঁজ রয়েছে। ডুবুরিরা সন্ধ্যা পর্যন্ত খুঁজেও তার হদিস পায়নি।

শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে তিনটার দিকে জেলা সদরের মুক্তারপুর সেতু থেকে ধলেশ্বরী নদীতে ঝাঁপ দিয়ে ওই কিশোর নিখোঁজ হয়।

নিখোঁজ কিশোরের নাম রাসেল। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলায়। তার পরিবার সদর উপজেলার দশকানি এলাকায় ভাড়া বাসায় থাকে। বাবার নাম হেলাল ব্যাপারি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাকিম বলেন, তিন বন্ধুসহ ধলেশ্বরী নদীতে গোসল করতে আসে রাসেল। মুক্তারপুর সেতুতে পৌঁছে টিকটক ভিডিও তৈরির জন্য রাসেল ও বন্ধু হামিম সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দেয়। এ সময় হামিম সাঁতরে তীরে উঠলেও ডুবে যায় রাসেল। খবর পেয়ে তারা উদ্ধার অভিযানে নামেন। 

আরও পড়ুন: ‘বেহেস্তে আছি’ মন্তব্যের ব্যাখ্যায় যা বললেন মোমেন

তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত নদীতে তার সন্ধান করা হয়। কিন্তু না পেয়ে সন্ধ্যার পর অভিযান বন্ধ ঘোষণা করা হয়। রোববার সকাল থেকে আবারও উদ্ধার অভিযান চলানো হবে। 


একাত্তর/এসি

মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক আসামির টিকটক ভিডিও ধারণের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর