বিএনপি পেছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসতে চায়: পাটমন্ত্রী

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৬:২১ পিএম

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, জনগণের ভোটে নয় বিএনপি অতীতের মতো ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখে। তাদের কাজ হলো ধ্বংসযজ্ঞের মাধ্যমে দেশকে পিছিয়ে দেয়া।

বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা বিনির্মাণের। অথচ আমরা অকৃতজ্ঞ বাঙ্গালী তার প্রতিদান দিয়েছি হত্যার মাধ্যমে।

তিনি বলেন, আজ দেশে যে দৃশ্যমান উন্নয়ন সেটা বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো তিনদশক আগেই হয়ে যেত। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বিএনপি বিভিন্ন সময় ক্ষমতা দখল করে দেশকে ২৬ বছর পিছনে ফেলে দিয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনা জনগণের ভোটে ক্ষমতায় এসে দেশকে একটি সমৃদ্ধশালী রাষ্ট্রে পরিণত করেছেন।

তিনি আরো বলেন, আগস্ট এলেই বঙ্গবন্ধুর খুনি গোষ্ঠী সক্রিয় হয়। তারা ১৫ আগস্ট ভয়াবহ কালো অধ্যায়ের সূচনার পর গ্রেনেড হামলা থেকে শুরু করে অসংখ্য অপকর্ম করে গেছে। এখন শুরু করেছে দেশ বিরোধী চক্রান্ত। এজন্য তিনি দেশের মানুষকে সজাগ থাকার আহবান জানান।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রোববার (১৪ আগস্ট) সকালে রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের কালনী-হিরনাল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: ১৪ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজধানীতে মহড়া দেয় খুনিরা

উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়া, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব।


একাত্তর/আরএ

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চট্টগ্রাম সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে উজ্জীবিত বৃহত্তর চট্টগ্রামের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদিবাসীদের উদ্দেশে বলেছেন, কথা বলতে হবে, সোচ্চার হতে হবে, নিজেদের দাবি-দাওয়া সামনে আনতে হবে।
যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর