কিশোরের মৃত্যু, প্রতিপক্ষের বাড়িতে হামলা, লুট

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ০৯:৫৩ পিএম

নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

সদর উপজেলার কর্মচঁন্দ্রপুর গ্রামে প্রতিপক্ষের হাতুড়ি পেটার শিকার হয়ে জুয়েল ভূঁইয়া নামে এক কিশোরের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যার পর তার মৃত্যু হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনরা প্রতিপক্ষের ২৫টির মত বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হলে ফাঁকাগুলি ছোড়ে পুলিশ।

ঘটনার সাথে জড়িত ১০ জনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কর্মচঁন্দ্রপুর গ্রামের আতিয়ার সিকদার পক্ষ ও ইকরাম মোল্য পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধে চলে আসছিলো।

বিরোধকে কেন্দ্র করে ইতিপূর্বে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। উভয়পক্ষে মামলা মোকদ্দমাও চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় হামলার শিকার হয় পান্নু ভূঁইয়ার ছেলে জুয়েল। তিনি পার্শ্ববর্তী মাদ্রাসাবাজারে একটি সবজির আড়তে কাজ করতো।

গত ৯ আগস্ট সকালে প্রতিদিনের মতো সে সকালে কাজে যাওয়ার সময়, গ্রাম্য বিবাদে কিশোর জুয়েলের কোন প্রকার সম্পৃক্ত না থাকা স্বত্বেও শুধুমাত্র প্রতিপক্ষ গ্রুপের হওয়ার অপরাধে আতিয়ার মোল্যা গ্রুপের লোকজন তাকে নির্মমভাবে হাতুড়ি পেটা করে ফেলে রেখে যায়।

image


এ অবস্থায় স্বজন ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে, সেখানে অবস্থার অবনতি হলে তাকে উচ্চতর চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

জুয়েলের মৃত্যুর খবরে তার পক্ষের লোকজন প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

এসময় আতিয়ার সিকদার, উজ্জল শেখ, সুজন সেখ, তরিকুলের বাড়িতে হামলা চালিয়ে টিভি, ফ্রিজ, আলমারি শোকেজসহ বাড়িঘরের যাবতীয় আসবাস ভেঙে তছনছ করে ফেলা হয়।

আরও পড়ুন: তিন বাসের সংঘর্ষ, দুইজন নিহত

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের প্রতিহত করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে, ৬ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সহকারী পুলিশ সুপার এস এম কামরুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে।


একাত্তর/আরএ

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর