নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত পাঁচ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪১ পিএম

নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের ও অপর সাবেক চেয়ারম্যান উজ্জ্বল গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে সোমবার ভোরে বড়কুলা এলাকায় খায়েরের লোকজন উজ্জলের লোকজনের বাড়িঘরে আক্রমণ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খায়ের গ্রুপের খলিল রহমান খলিল (৫৫), তার ছেলে তাহাজ্জুদ হোসেন (২৮) এবং একই পক্ষের ফেরদৌস হোসেন (৪৫) মারা যান।

গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর ও মৃত ফেরদৌস হোসেনের ছেলে মুন্না শেখকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ওসিবুর মিয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, মুন্না শেখকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

নড়াইল জেলা পুলিশ সুপার আল মামুন সিকদার জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় এখনো চরম উত্তেজনা বিরাজ করছে।

একাত্তর/এসি
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। 
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
নড়াইলে একটি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের ওই মাদ্রাসার এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাঁকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর