খুলনায় দুই যুবককে কুপিয়ে জখম

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ১১:৩৬ এএম

খুলনায় পূর্ব শত্রুতার জের ধরে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। 

রোববার (১৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে খুলনা থানাধীন রেলস্টেশন এলাকায় এ ঘটনাটি ঘটে। 

আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহতরা হলেন, মো. আরিফুল ইসলাম ও মো. তপু। তারা দু’জন শহীদ সোহরাওয়ার্দী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, কিছুদিন আগে শহীদ সোহরাওয়ার্দী কলেজে শুভ নামে এক যুবকের সাথে ওই দুইজনের বিরোধ হয়। এরই জের ধরে তাদের দু’জনকে রাতে ফোন করে রেলস্টেশনে ডেকে নেওয়া হয়। 

আরও পড়ুন: গাজীপুরে ট্রেন লাইনচ্যুত: মিটারগেজ লাইন চালু, বন্ধ ব্রডগেজ

এসময় শুভ সেখানে উপস্থিত ছিল বলে আহত দুই যুবক জানায়। তার নেতৃত্বে অজ্ঞাত আরও ১২ জন তাদের দু’জনকে কুপিয়ে জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা খবিরুদ্দিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 


একাত্তর/এসজে

খুলনা নগরীর একটি মসজিদে ফজরের নামাজ চলাকালে দুই মুসল্লিকে গুলি করেছে সন্ত্রাসীরা। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বাগেরহাটের হজরত খানজাহান আলী (র.)-এর মাজার সংলগ্ন দিঘির আলোচিত কুমিরটিকে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। 
গত মার্চ মাসে বাড়িতে ঢুকে গুলি করা হয়েছিল বাবা, মা, ভাই ও স্ত্রীকে। সেই ঘটনার আড়াই মাস পার হতে না হতেই এবার বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে মো. রাশেদ কাজী নামের ওই যুবককে। পুলিশ বলছে,...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর