শ্বশুরবাড়িতে জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১৫ আগস্ট ২০২২, ০১:৪৭ পিএম

শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে মো.এমরান হোসেন মুন্না (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শ্বশুরবাড়ির লোকজন মুন্নার মৃত্যুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা হিসেবে দাবি করছে। এদিকে মুন্নার পরিবারের অভিযোগ, শ্বশুর বাড়িতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।  

সোমবার (১৫ আগস্ট) ভোর রাতের দিকে উপজেলার বিনোদপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।  শ্বশুর বাড়ি থেকে খবর আসে মুন্না আত্মহত্যা করেছে।

নিহত মুন্না সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের পশ্চিম চরউরিয়া গ্রামের আহমদ উল্যার ছেলে।  

আহমদ উল্যাহ অভিযোগ করে জানান, চার বছর আগে প্রেমের সম্পর্কে পরিবারের মতের বিরুদ্ধে জামালপুর গ্রামের মোরশেদ আলম মুসার মেয়ে শিল্পী আক্তারকে বিয়ে করে তার ছেলে মুন্না। বিয়ের পর থেকে মুন্নার এবং শিল্পীরপারিবারিক কলহ দেখা দেয়। ওই পারিবারিক কলহের জের ধরে গত দুই মাস ধরে স্ত্রী, শ্বশুর, শাশুড়ীসহ শশুর বাড়ির লোকজনের সঙ্গে  মুন্নার বিরোধ চলে আসছে। দুইদিন আগে শশুর বাড়িতে বেড়াতে যায় মুন্না। সোমবার ভোর রাতে শশুর বাড়ি থেকে খবর আসে মুন্না আত্মহত্যা করেছে।

আহমদ উল্যাহ জানান, তাঁর ছেলে মুন্না আত্মহত্যা করেনি।  তার শরীরে আঘাতের চিহৃ রয়েছে।  তাকে পিটিয়ে হত্যা করে আত্মহত্যার গুজব ছড়ানো হচ্ছে। সঠিক ময়নাতদন্তের মাধ্যমে হত্যার মূল রহস্য বেরিয়ে আসবে বলে তিনি বিশ্বাস করেন।  

এদিকে মুন্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করছে মুন্নার শশুর মোরশেদ আলম মুসার।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, খবর পেয়ে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যু সঠিক কারণ জানা যাবে।  


একাত্তর/এসএ

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মাদ্রাসা শিক্ষার্থী শিফার মৃত্যুর রহস্যের জট খুলেছে। আত্মহত্যা নয়, ধর্ষণের পর হত্যা করা হয়েছে তাকে। এমন তথ্যে পাওয়া গেছে ময়নাতদন্তের রিপোর্টে।
কুমিল্লায় আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অবস্থায় লাশবাহী গাড়ি নিয়ে নিজ গ্রামসহ প্রেসক্লাবের সামনে যুবদল নেতার হত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ...
গাজীপুরের শ্রীপুরে কিশোর গ্যাংয়ের হামলায় এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চার জন।
‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাঠানোর সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরার সময় ট্রলারে বজ্রপাতের ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
চলমান ইরান যুদ্ধের কারণে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো স্পর্শকাতর মার্কিন অস্ত্র ভাণ্ডারে মারাত্মক সংকট তৈরি হয়েছে, গণমাধ্যমে এমন গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর নজিরবিহীন...
ইসরাইলের ওপর ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের মতো আরও ভয়াবহ ও বিশাল পরিসরে একটি সমন্বিত বহুমাত্রিক আক্রমণের ছক কষছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইসরাইলি গোয়েন্দা তথ্যের বরাতে জেরুজালেম পোস্টের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর