সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে শিক্ষক পেটানোর অভিযোগ

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৩:৫৫ পিএম

খাগড়াছড়িতে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে এক প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় ওই শিক্ষককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম মৌসুমী ত্রিপুরা (৪৪)। তিনি ত্রিপুরা খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

যার বিরুদ্ধে অভিযোগ তার নাম সুপায়ন খীসা। তিনি তিনি খাগড়াছড়ি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমী ত্রিপুরা জানান, সকালে বিদ্যালয়ের ভাঙা গেট মেরামতের আবেদন নিয়ে গেলে সহকারী শিক্ষা অফিসার সুপায়ন খীসা তাকে মারধর করেন। এ সময় সুভায়ান খীসাকে স্বামী বলেও দাবি করেন মৌসুমী। 

আরও পড়ুন: আবারও পানির দাম বাড়াচ্ছে চট্টগ্রাম ওয়াসা

অপরদিকে এসব অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসা বলেছেন, কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কায় পড়ে গিয়ে মৌসুমী দরজার আঘাত পেয়েছেন। বিয়ের খবরটি ভিত্তিহীন। 

এই বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বলেন, এই ঘটনায় যিনিই জড়িত থাকবেন, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর