নোয়াখালীতে গাঁজা, মদ ও ফেনসিডিলসহ দুইজন আটক

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৫:১২ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে গাঁজা, মদ, ফেনসিডিল ও নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ আগস্ট) দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার নদোনা ইউনিয়ন থেকে তাদের আটকের পর মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১২টার আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

আটককৃতরা হলো, নদোনা ইউনিয়নের জগজীবনপুরের আব্দুল আজিজের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে রবি (২৫) বারগাঁও ইউনিয়নের ভাবিয়াপাড়ার আব্দুল জলিলের ছেলে রিয়াজুল করিম ওরফে রায়হান (২৫)।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নদোনা ইউনিয়নের জগজীবনপুরের নতুন পোদ্দার বাড়ির আব্দুল আজিজের বসতঘর থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। এরপর তাদের দেয়া তথ্যমতে উপজেলার পাপুয়া এলাকার দুলাল মিয়ার নতুন বাড়ির সাইফুল ইসলামের বসতঘরে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিল, ২৯ বোতল হুইস্কি ও ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর