চলন্ত অটোরিকশা থেকে পড়ে নিহত এক, আহত এক

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০৬:০২ পিএম

কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে চলন্ত অটোরিকশা থেকে পড়ে ষাটোর্ধ বৃদ্ধা পিয়ারা খাতুন বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে মহাসড়কের হলদিবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের ভগ্নীপতি ইউনুস হাওলাদার জানান, পিয়ারা খাতুন তার অসুস্থ বোন হাসিনাকে ডাক্তার দেখানোর জন্য কলাপাড়া সদর হাসপাতালে অটোরিকশা করে আসছিলেন। এসময় অটোরিকশার পিছনে বসা হাসিনা মাথা ঘুরে চলন্ত অটো থেকে পড়ে যাওয়ার সময় পিয়ারা তাকে ধরতে যায়। এসময় দুইবোনই অটো থেকে রাস্তায় পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, তাৎক্ষণিক অটোতে থাকা ইউনুস হাওলাদারসহ স্থানীয়রা আহত দুই বোনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। কিন্তু পিয়ারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে পিয়ারা খাতুন মারা যান।

নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

গাজীপুর মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
কলাপাড়া-কুয়াকাটা সড়ক যেন এক মরণফাঁদ। এই সড়কের পাখিমারা বাজার থেকে মহিপুর পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তায় সৃষ্টি হয়েছে ১০-১৫ ফুট গর্তের।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন এলাকায় লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
নারায়ণগঞ্জে স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে কিশোর এক চালককে পিটিয়ে হত্যার পর অটোরিকশার ছিনতাই করে একদল ছিনতাইকারী। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাটি।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর