হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার পর রিকশা ছিনতাই, আটক তিন

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০২:২৫ পিএম

নারায়ণগঞ্জে স্কচটেপ দিয়ে হাত-পা ও মুখ বেঁধে কিশোর এক চালককে পিটিয়ে হত্যার পর অটোরিকশার ছিনতাই করে একদল ছিনতাইকারী। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া অটোরিকশাটি।

নিহত অটোচালকের নাম শাকিব হোসেন (১৪)। সে রাজধানীর পল্লবী থানার বালুঘাট এলাকার আশরাফ আলীর ছেলে। 

শনিবার দুপুর জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৯ নম্বর সেক্টরের  খালের কালভার্টের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার রাতের কোনো এক সময় ওই কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার অফিসার অফিসার ইনচার্জ দিপক চন্দ্র সাহা জানান, শুক্রবার বিকেলে শাকিব তার ভগ্নিপতি রুবেলের মালিকানাধীন ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে খিলক্ষেত থেকে ভাড়ায় তিন যাত্রী নিয়ে বের হয়। সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। 

তিনি জানান, খোঁজ করে না পেয়ে শনিবার ভোরে রূপগঞ্জ থানা পুলিশকে জানাতে যাওয়ার পথে কাঞ্চন সেতুন নিচে সড়কে তার অটোরিকশা দেখতে পান রুবেল। এসময় শাকিব মিয়া নামে ওই অটোরিকশার চালককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে আরও দুই জনসহ হত্যার কথা জানায়। পরে রুবেল বিষয়টি ৯৯৯ ফোন করে জানালে মরদেহ উদ্ধার করা হয়। এরই মধ্যে দক্ষিণখান থানা পুলিশ এ ঘটনায় জড়িত ওই দুই জনকেও আটক করে।

 মরদেহ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর