চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৫:৫৬ পিএম

চুয়াডাঙ্গায় আলাদা সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৭ আগস্ট) দুপুরে পাঁচ মাইল ও ডাকবাংলা বাজার এলাকায় এ দুই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর থানার পুরাতন যাদবপুর গ্রামের মৃত ছাকারদ্দিনের ছেলে মাছ ব্যবসায়ী মফিজুল ইসলাম (৩৪) ও ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার হিঙ্গেরপাড়া গ্রামের মৃত আবু নসর বিশ্বাসের ছেলে হাসনাত কবীর দিপু (৩৬)। 

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, দুপুরে ডাকবাংলা বাজারে মাছভর্তি আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন মফিজুল ইসলাম। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

আরও পড়ুন: মেয়ের মরদেহ ফেলে পালানোর অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

এদিকে, চুয়াডাঙ্গার পাঁচ মাইল নামক স্থানে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী জে আর পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী হাসনাত কবীর দিপু। 

ওসি আরও জানান, কারো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে স্ব স্ব পরিবারের কাছে তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/এসজে
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
গোপালগঞ্জের বাসচাপায় এক দম্পতি নিহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর