দিনেদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, দোকানমালিক গুলিবিদ্ধ

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ০৯:৫৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর বাজারের একটি স্বর্ণের দোকানে প্রকাশ্য দিবালোকে মুহুর্মুহু গুলি ও ককটেল বোমা ফাটিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় লুট করা হয়েছে প্রায় দেড়শ' থেকে দুইশ' ভরি স্বর্ণালঙ্কার। 

এছাড়াও ডাকাতের গুলিতে আহত হয়েছেন দোকানের মালিক স্বপন। বুধবার (১৭ আগস্ট) দুপুর পৌনে দুইটায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর বাজার রাস্তায় আমিন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে এই ডাকাতির ঘটনাটি ঘটে। 

বাজারের প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দুইটি মোটরসাইকেলযোগে হেলমেট পরা ছয়জন আল-আমিন জুয়েলার্সের দোকানে অতর্কিতভাবে কয়েকটি ককটেল বোমা ফাটিয়ে আতংক সৃষ্টি করে। এরপর তারা দোকানে ঢুকে দোকানের মালিক স্বপনের পায়ে গুলি করে। 

আরও পড়ুন: মাদ্রাসার ছাদ থেকে ইট পড়ে ছাত্রীর মৃত্যু

এতে দোকানের অন্যান্য কর্মচারীরা ভয়ে পালিয়ে যায়। এই সুযোগে ডাকাতরা দ্রুত দোকানে থাকা প্রায় দেড়শ' থেকে দুইশ' ভরি স্বর্ন লুট করে পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজামান বলেন, কি পরিমাণ স্বর্ণালঙ্কার লুট হয়েছে সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/এসজে

কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোস্টের কাছেই এক সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের হামলায় এক জাপান প্রবাসী দম্পতি ও তাদের পরিবারের সদস্যরা গুরুতর হেনস্তার শিকার হয়েছেন।...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর