মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, স্কুলছাত্র নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৫:০৮ পিএম

বাগেরহাটের ফকিরহাটে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছের সাথে ধাক্কা লেগে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্র নিহত এবং মোটরসাইকেল আরোহী অপর এক স্কুলছাত্র আহত হয়েছেন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের ফকিরহাট উপজেলার বাহিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত লাবিব শেখ (১৩) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নারায়ণখালী গ্রামের কবির শেখের ছেলে এবং ফকিরহাট উপজেলার সাতশৈয়া হাজি আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। লাবিবদের পরিবার দীর্ঘদিন ধরে ফকিরহাটে ভাড়াবাড়িতে বসবাস করে আসছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লাবিব ও সাদিক (১৩) একটি মোটরসাইকেল যোগে রূপসার দিক থেকে ফকিরহাটে আসছিল। ঘটনাস্থলে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বটগাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় মোটরসাইকেল আরোহী ওই দুই সহপাঠী আহত হয়। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

নিহতের পরিবার জানায়, ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাবিবকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লাবিবকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সাদিককে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামান জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা লাবিবকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/জো 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর