অপহৃত কিশোর উদ্ধার, তিন অপহরণকারী আটক

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৫:২৮ পিএম

নীলফামারীর সৈয়দপুরে অপহরণের শিকার এক কিশোরকে উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা। 

আটককৃত ওই তিন অপহরণকারীকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

এর আগে, বুধবার (১৭ আগস্ট) দিবাগত মধ্যরাতে সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অপহরণ চক্রের ওই তিন সদস্যকে আটকসহ অপহৃত কিশোরকে উদ্ধার করে র‌্যাব।

আটককৃতরা হলেন, সৈয়দপুর পৌর শহরের নিয়ামতপুর বকশাপাড়া মো. জীবন (২২),  মো. ফিরোজ (১৯) এবং মো. সোহেল (১৮)। 

র‌্যাব-১৩ জানায়, বুধবার সকাল ১০টার দিকে সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় এক বন্ধুর সাথে দেখা করতে এসে অপহরণের শিকার হন দিনাজপুরের খানসামা উপজেলার দুবলিয়া গ্রামের অঞ্জন রায়ের ছেলে তমাল রায় (১৫)। পরে তমালকে জিম্মি করে পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

তমালের পরিবার প্রথমে সৈয়দপুর থানায় এবং পরে র‌্যাব-১৩ নীলফামারীর কাছে অভিযোগ করেন। পরে র‌্যাবের একটি অভিযানিক দল সৈয়দপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার মধ্যরাতে বাস টার্মিনাল এলাকা থেকে অপহৃত তমালকে অজ্ঞান অবস্থায় উদ্ধারসহ অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করে। মধ্যরাতেই আটককৃত ওই তিনজনসহ অজ্ঞাত আরও তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে সৈয়দপুর থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করে র‌্যাব। 

সৈয়দপুর থানার পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত অপহরণ চক্রের ওই তিন সদস্যকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


একাত্তর/জো

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর