গলাচিপায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ০৬:০৯ পিএম

গলাচিপায় পৃথক এলাকায় বজ্রপাতে দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেল পৌনে চারটার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, বজ্রপাতে নিহত দুইজন হলেন চরকাজল এলাকার মামুন প্যাদা (৩৮) ও পৌর এলাকার মোস্তফা হাওলাদার (৫০)। 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম তাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। 

গলাচিপা থানা ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের উত্তর চরকাজল গ্রামের গনি প্যাদার ছেলে নদীতে মাছ ধরে বাড়ি ফিরছিল। বৃহস্পতিবার বিকেলের দিকে হঠাৎ করে বজ্রবৃষ্টি শুরু হয়। এসময় মামুন বাড়ির কাছে পুকুর পাড়ে আশ্রয় নিলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

অপরদিকে, একই সময় গলাচিপা পৌর এলাকার ৩ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার মোস্তফা হাওলাদার কৃষিজমিতে কাজ করছিল। পৌর এলাকার বঙ্গবন্ধু উপশহরে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তারও মৃত্যু হয়। 

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, বজ্রপাতে গলাচিপা উপজেলায় দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। 


একাত্তর/জো

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের গুয়াবাড়িয়া এবি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) রিনা পারভিনের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত না থেকেও সরকারি...
পটুয়াখালীর গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা গেছে বড়ো ধরনের ব্যবধান। গত এক সপ্তাহে গলাচিপা উপজেলা...
বাড়ি থেকে বের হলেই সামনে খাল। একটি নয়, দুটি নয়—পরপর পাঁচ থেকে সাতটি খাল পেরিয়ে প্রতিদিন বিদ্যালয়ে যেতে হচ্ছে কোমলমতি শিশুদের। পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিচ্ছিন্ন চরকারফারমা এলাকায় কোনো নিরাপদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর