শ্রীমঙ্গলে চা বাগানে টিলা ধসে চার শ্রমিক নিহত

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ০২:০৮ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে টিলার মাটি ধসে চার নারী চা শ্রমিক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- হিরা ভূমিজ, রিনা ভূমিজ, রাধামালি ভূমিজ এবং পূর্ণিমা ভূমিজ। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চার নারী চা শ্রমিক তাদের ঘর মেরামতের জন্য লাখাইছড়া পাহাড়ি এলাকায় মাটি কাটতে যান।

image


এসময় টিলার উপরের মাটি ধসে পড়লে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও দুইজন নারী নিহত হন। 

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ট্রলার ডুবে তিন জেলে নিহত, নিখোঁজ এক

পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। নিহতদের দুইজন এক পরিবারের ও অন্যরা দুই পরিবারের সদস্য বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামীম অর রশিদ তালকদার জানান, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।’


একাত্তর/এসজে

মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর