মোংলায় বসতবাড়ি থেকে বিশাল অজগর উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০২:৫৫ পিএম

মোংলায় চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের এক বসতবাড়ি থেকে বিশাল একটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ।

রোববার (২১ আগস্ট) ভোর ছয়টার দিকে সাপটি জালে আটকে রেখে বনবিভাগকে খবর দেয় বাড়ির মালিক।

সকাল সাড়ে সাতটার দিকে সাপটি উদ্ধার করে বেলা ১১টার দিকে করমজলের গভীর বনে ছেড়ে দিয়েছে বনবিভাগ। 

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির জানান, উপজেলার চিলা ইউনিয়নের উলুকাটা গ্রামের সোহাগ শেখের বসতবাড়িতে সুন্দরবনের একটি বিশাল অজগর সাপ ঢুকে পড়ে। পরে খবর পেয়ে অজগরটি উদ্ধার করে করমজল নিয়ে গভীর বনে অবমুক্ত করা হয়েছে। 

তিনি জানান, সাড়ে ১০ ফুট লম্বার এ সাপটির বয়স প্রায় ১২ বছর, ওজন ২০ কেজি। 

image


এই বন কর্মকর্তা জানান, সুন্দরবনের বিভিন্ন প্রজাতির সাপ বনের অভ্যন্তরের উঁচু জায়গায় ডিম পেড়ে থাকে। কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে বনের অভ্যন্তরের উঁচু জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় সাপগুলো লোকালয়ের উঁচু জায়গায় ডিম পাড়ে। আর ডিম দেয়া বড় সাপগুলো লোকালয়ে ডিম পাড়ার পর সেই স্থানের আশপাশে বিচরণ করে থাকে। 

তিনি আরও জানান, এছাড়া খাবারের সন্ধানেও লোকালয়ে এসে থাকে এ সাপ। খাবারের সন্ধানে লোকালয়ের বাড়িঘরে ঢুকে হাঁস-মুরগি ধরে খেয়ে থাকে অজগর সাপ। 

তিনি জানান, এ পর্যন্ত লোকালয় থেকে যত অজগর উদ্ধার হয়েছে তার বেশিরভাগই উদ্ধার হয়েছে বাড়িঘরের হাঁস-মুরগির খোপ, ঘর বা তার আশপাশ থেকে। 

আরও পড়ুন: ডুবে যাওয়া ১১ ট্রলারের ১৭৩ জেলে উদ্ধার, এখনও নিখোঁজ ১৩৭

উল্লেখ্য, চলতি বছরে এ পর্যন্ত লোকালয়ের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া দুইটি হরিণ, দুইটি গোঁখরা সাপ, দুইটি কুমির, তিনটি অজগর, একটি তক্ষক ও একটি কচ্ছপ করমজলের বনে অবমুক্ত করা হয়েছে। এছাড়া খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাটের বিভিন্ন পার্ক থেকে উদ্ধার হওয়া নানা প্রজাতির আরও ২৪টি বন্যপ্রাণীও অবমুক্ত করা হয় সুন্দরবনের করমজলে।


একাত্তর/জো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর