কুমিল্লায় কিশোর হত্যা: কিশোর গ্যাংয়ের ছয়জন গ্রেপ্তার

আপডেট : ২১ আগস্ট ২০২২, ০২:১৩ পিএম

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কিশোর শাহাদাৎ খুনের ঘটনায় সরাসরিভাবে জড়িত থাকার অভিযোগে কিশোর গ্যাংয়ের ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রোববার (২১ আগস্ট) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব কুমিল্লা সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। 

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে অভিযুক্ত কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান মো. রতন। গ্রেপ্তার অন্য আসামিরা হলো- রতন গ্রুপের সদস্য আকাশ, সিয়াম, তানজিদ, ইয়াসিন ও রিফাত। 

হত্যাকাণ্ডের পর থেকেই বিভিন্ন সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‍্যাব।  

image


মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুইটি সুইস গিয়ার, চারটি বড় ছোড়া ও একটি এন্টিকাটার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

উল্লেখ্য, শুক্রবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় কুমিল্লা নগরীর শিশুপার্কের পাশে আওয়ার লেডি অব ফাতেমা স্কুলের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা শাহাদাৎ হোসেন নামে এক কিশোরকে কুপিয়ে খুন করে। এ ঘটনায় অভিযান চালিয়ে শনিবার (২০ আগস্ট) ১২ জনকে আটক করে পুলিশ। 


একাত্তর/এসজে 
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর