নরসিংদীতে শিক্ষার্থী অপহরণ, একদিনেও মেলেনি খোঁজ

আপডেট : ২২ আগস্ট ২০২২, ০৯:৩১ পিএম

নরসিংদী রায়পুরায় স্কুল থেকে ফেরার পথে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় এমএফ আইডিয়াল মডেল হাই স্কুলের শিক্ষার্থী। 

রোববার (২২ আগস্ট) বিকেল ৪ টায় লোচনপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই দিন রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রায়পুরা থানায় লিখিত অভিযোগ করেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে অভিযুক্তের বন্ধু একই এলাকার সেলিম মিয়ার ছেলে শাওন (১৮) কে  থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে এ ঘটনার ২৪ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত শিক্ষার্থীকে উদ্ধার করা যায়নি। 

আরও পড়ুন: শেরপুরে বিদ্যুতায়িত হয়ে শ্রমিকের মৃত্যু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল ওই ছাত্রী সহপাঠীদের সাথে স্কুল শেষে বাড়ি ফিরছিলেন। উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের লোচনপুর এলাকায় রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়কের পাশ দিয়ে বান্ধবীদের সঙ্গে হাঁটছিলেন ওই শিক্ষার্থী। হাঁটতে হাঁটতে তারা স্থানীয় একটি কুঁড়ার মিলের কাছাকাছি আসলে একটি সাদা রঙের প্রাইভেট কারে করে ভুক্তভোগী শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়।

লোচনপুর বাজারের সিসিটিভি ফুটেজে দেখা যায়- বেলা ৩টা ৫২ মিনিটে প্রাইভেট কারটি বাজার অতিক্রম করে সামনে চলে যায়। ৩টা ৫৮ মিনিটে সেই শিক্ষার্থী সহপাঠীদের সাথে বাজার অতিক্রম করে বাড়ি যাচ্ছেন। ৪টা ৪ মিনিটে সাদা রঙের প্রাইভেটকারটি বারৈচা বাজারের দিকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আজিজুর রহমান জানান, ঘটনার পর থেকে ডিবি পুলিশসহ বিষয়টি নিয়ে কাজ করছি। জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বন্ধুকে থানায় নিয়ে আসা হয়েছে। 


একাত্তর/এআর

নরসিংদীতে বিনামূল্যে মদ না পেয়ে দেশীয় মদের দোকানের কর্মচারীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে তলিয়ে যাওয়া নারী ও শিশুসহ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত নদী...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
অদম্য মেধা, কঠোর পরিশ্রম আর অভাবের সঙ্গে নিরন্তর লড়াই করে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ফারজানা আক্তার। ইচ্ছে ছিল ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করার। কিন্তু দারিদ্র্যের কঠিন...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর