আজও কর্মবিরতিতে হবিগঞ্জের চা শ্রমিকরা

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৮:০৮ পিএম

দৈনিক মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ১৫তম দিনে কর্মবিরতি অব্যাহত রেখেছেন হবিগঞ্জের চা শ্রমিকরা।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল থেকে হবিগঞ্জের ২৪টি চা বাগানের শ্রমিকরা নিজ নিজ বাগানের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। 

শ্রমিকরা বলছেন, দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। 

এদিকে সোমবার (২২ আগস্ট) হবিগঞ্জের জেলা প্রশাসক ইসরাত জাহান চানপুর চা বাগানে শ্রমিকদের সঙ্গে দেখা করে আন্দোলন প্রত্যাহার করার অনুরোধ করেন। কিন্তু চা শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন। 

শ্রমিকরা বলছেন, কাজে ফেরার জন্য তারা এখনও কেন্দ্রীয় নেতা ও ভ্যালী প্রধানদের  নির্দেশনা পাননি। দাবি আদায় হলেই তারা কাজে যোগ দেবেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ-বিএনপি'র পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

উল্লেখ্য গত ৯ আগষ্ট থেকে দৈনিক ৩০০ টাকা মজুরির দাবিতে তাদের আন্দোলন চলছে। এর মধ্যে কয়েক দফা বৈঠক হলে তা ফলপ্রসূ হয়নি। এর আগে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে।



একাত্তর/এসি

নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
সিলেটের দক্ষিণ সুরমার সিলামে হযরত শাহ তৈয়ব ছয়লানি (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর