আওয়ামী লীগ-বিএনপি'র পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১২:৫১ পিএম

পটুয়াখালীর দুমকিতে একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২২ আগস্ট) রাতে দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আদেশে বলা হয়, এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আজ ২৩ আগস্ট সকাল ৬ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত দুমকী উপজেলায় আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল ধরনের সভা, সমাবেশ, মিটিং, মিছিল ফৌজদারী কার্যবিধি ১৮৯৮ এর ১৪৪ ধারা অনুযায়ী নিষিদ্ধ ঘোষণা করা হল।

জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির একাংশের পক্ষ থেকে জ্বালানি তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুমকির নুতন বাজার এলাকায় বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি'র ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল। 

অপরদিকে জামাতের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একই স্থানে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয়া হয়। এতে উভয়দলের নেতা-কর্মীদের মাঝে চাপা উত্তেজনা দেখা দেয়ায় উপজেলার আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা করা হচ্ছে। তাই আইনশৃঙ্খলা রক্ষা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেন।

image


দুমকি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান সিকদার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠানস্থলে ১৪৪ ধারা জারি করায় সমাবেশ স্থগিত করা হয়েছে।  

আরও পড়ুন: ডুগিন কন্যা হত্যায় ইউক্রেন দায়ি: মস্কো

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীমউদ্দীন হাওলাদার বলেন, ১৪৪ ধারা জারি করায় তাদের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। 

দুমকি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল-ইমরান বলেন, একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ আহবানে সংঘাতের আশঙ্কায় আইনশৃঙ্খলা রক্ষায় মঙ্গলবার সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। 


একাত্তর/আরবিএস 

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর