স্কুল শিক্ষককে সংঘবদ্ধ ধর্ষণ, থানায় মামলা

আপডেট : ২৩ আগস্ট ২০২২, ০৩:৩২ পিএম

কক্সবাজারে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে এক স্কুল শিক্ষক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় একজনের নামে এবং আরও তিনজনকে অজ্ঞাত করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গত শুক্রবার (১৯ আগস্ট) সকাল সাড়ে সাতটার দিকে সদর উপজেলার ঝিলংজায় সংঘবদ্ধ এ ধর্ষণের ঘটনা ঘটে। 

পরে পুলিশ সোমবার (২২ আগস্ট) রাত ১২টার দিকে মামলা রেকর্ড করে বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মো. সেলিম উদ্দিন। 

মামলায় যাদের অভিযুক্ত করা হয়েছে তারা হলেন- সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা ইউনূছঘোনা এলাকার বেদার মিয়া (২৮) ও অজ্ঞাত আরও তিনজন।  

নির্যাতনের শিকার ওই স্কুল শিক্ষক এজাহারে উল্লেখ্য করেন, গেলো ১৮ আগস্ট রাতে কক্সবাজার সদরের পিএমখালীর মালিপাড়া থেকে ভাগ্নি সম্পর্কের একজনের মেহেদী অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে কথা হয় বেদার মিয়ার সাথে। পরদিন ১৯ আগস্ট সকাল সাড়ে সাতটার দিকে ওই স্বজনের বাড়ি থেকে ইজিবাইক যোগে তিনি বাড়ি ফিরছিলেন। পথে ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার ব্রিজ নামক এলাকায় পৌঁছালে বেদার ও তার সহযোগীরা গতিরোধ করে। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ওই ইউনিয়নের চান্দের পাড়ার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে পালাক্রমে তিনজন ধর্ষণ করে। পরে তার চিৎকারে তারা পালিয়ে যায়। 

ভুক্তভোগীর স্বজনরা বলেন, ভিকটিম রামুর চাকমারকুলের একটি বিদ্যালয়ের শিক্ষক। এ ঘটনা পরিবারের লোকজন জানার পর থানায় মামলা করতে চেষ্টা চালান। প্রথমে রামু থানা সেখান থেকে কক্সবাজার সদর মডেল থানা। অবশেষে সোমবার (২২ আগস্ট) রাতে মামলা নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা।

আরও পড়ুন: স্কুলের জন্য বের হয়ে লাশ হয়ে ফিরলো বাবা-ছেলে

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. সেলিম উদ্দিন বলেন, ওই নারীর এজাহার পাওয়ার পর মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামি গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। 

তিনি জানান, মেডিক্যাল পরীক্ষার জন্য তাকে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। ভিকটিম নিজে মামলার বাদি হওয়ায় জবানবন্দি নেয়া হয়নি। তার এজাহারের বক্তব্যই জবানবন্দি হিসেবে গ্রহণ করা হয়েছে।


একাত্তর/এসি

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর