নন্দীগ্রামে ১৪৪ ধারা জারি

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৬:০৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে একইস্থানে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশকে কেন্দ্র করে বেলা ১১টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন স্থানীয় প্রশাসন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা বলেন, শোকের মাস উপলক্ষে আমাদের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ আগস্ট) বিকেলে বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় শোক দিবসে সমাবেশ আহবান করা হয়েছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল তাই কর্মসূচি স্থগিত করা হয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নন্দীগ্রামের বুড়ইল ইউনিয়নের বীরপলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার বিকেল ৩ টায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। আমরা ওসি সাহেবকে তিনদিন আগে জানিয়েছি। আমাদের সব আয়োজন শেষ। এখন ১৪৪ ধারা জারি করায় আমরা প্রোগ্রাম করতে পারছিনা।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন বলেন, সহিংসতা এড়াতে ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

আরও পড়ুন: বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত

নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, সহিংসতা এড়াতে ১৪৪ থারা জারি করা হয়েছে। কোনো পক্ষকেই সেখানে সভা সমাবেশ করতে দেয়া হবে না।


একাত্তর/আরএ

টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর