নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ০৮:৩৬ পিএম

কেরানীগঞ্জে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বুধবার (২৪ আগস্ট) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের হাবিবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিক আবু সাঈদের বাড়ি পটুয়াখালী জেলার পশ্চিম আউলিয়াপুর গ্রামে।

নিহতের সাথে কাজ করা শ্রমিকরা জানান, হাবিবনগর এলাকায় রফিক মিয়ার নির্মাণাধীন বাড়িতে কাজ করেন তারা। ওই নির্মাণাধীন ভবনে কোনপ্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: পণ্যবাহী টমটম উল্টে বিক্রয় প্রতিনিধি কিশোরের মৃত্যু

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে কাজ করতে গিয়ে পাঁচতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


একাত্তর/জো 

একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর