সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার তিন

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৪:৩১ পিএম

টাঙ্গাইলে সহকারী কমিশনার (ভূমি) অফিসের কর্মকর্তা পরিচয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিন প্রতারককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২। 

বুধবার (২৪ আগস্ট) গভীর রাতে সদর উপজেলার করটিয়া হাট বাইপাস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে র‍্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঝড়কা এলাকার মনোরঞ্জন পাল (৩৮), সদর উপজেলার অলোয়া গ্রামের হাসেন আলী (৩৮) ও পশ্চিম আকুর টাকুর পাড়ার ফজলুর রহমান (৬৭)।  

এসময় তাদের কাছ থেকে ৭২টি নকল নথিপত্র, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন সরকারী কর্মকর্তাদের নকল সিল ১১টি এবং তিনটি মোবাইল উদ্ধার করা হয়। 

টাঙ্গাইল র‌্যাব -১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা ভূমি অফিসের কর্মকর্তা পরিচয়ে করটিয়া হাটে সরকারী খাস জমিতে ভিটি পাইয়ে দেয়ার কথা বলে হতদরিদ্র ও অসহায় লোকদের কাছ থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিয়েছে। 

আরও পড়ুন: ফরিদপুরে আওয়ামী লীগ নেতাকে জেলা পরিষদ চেয়ারম্যানের মারধর

র‍্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাদের নকল সিল ও সই ব্যবহার করে জমি খারিজ করার জাল কপি দিতো। 

এভাবে প্রতারণা করে তারা ১৪ জনের কাছ থেকে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 


একাত্তর/এসজে
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর