কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোনের মৃত্যু

আপডেট : ২৫ আগস্ট ২০২২, ০৪:৪২ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বড় বোনের বসতঘরে নতুন টিনের বেড়া লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ভাইবোন দুজনেই মারা গেছেন।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উসমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন, উপজেলার উসমানপুর ইউনিয়নের পশ্চিম নোয়াপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী শোভা আক্তার (৬০) ও তার ছোটভাই বাজিতপুর উপজেলার মথুরাপুর গ্রামের মৃত আবু মিয়ার পুত্র খুর্শিদ মিয়া (৫৫)। 

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, খুর্শিদ মিয়া তার বড় বোনের বসতঘরে নতুন টিনের বেড়া লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় বড়বোন শোভা আক্তার ভাইকে বাঁচাতে দৌড়ে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বাজিতপুরের একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


একাত্তর/জো 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর