ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

আপডেট : ২৭ আগস্ট ২০২২, ১২:৫১ পিএম

পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে পটুয়াখালীর কলাপাড়ায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন তারই মেয়ে। 

এ ঘটনায় গ্রামবাসীদের হাতে আটক অভিযুক্ত পিতাকে (৫০) শুক্রবার (২৬ আগস্ট) রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। 

স্থানীয় নারী ইউপি সদস্য নাজমা বেগম ও গ্রামবাসীরা জানান, ওই নারীর কিছুদিন আগে বিয়ে হয়। এখনো স্বামী তাকে শ্বশুরবাড়িতে তুলে নেয়নি। 

বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই মেয়ের পিতা তাকে ধর্ষণ করে বলে অভিযোগ তার মেয়ের। গ্রামবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করে গাছের সাথে বেঁধে রেখে থানায় খবর দেয়।

অভিযুক্ত পিতা গ্রামবাসীর কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন। 

আরও পড়ুন: ট্রাক-সিএনজি অটোরিকশা সংঘর্ষে নিহত চার, আহত এক

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ খায়ের জানান, মহিপুর থানায় মেয়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় অভিযুক্ত পিতাকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও জানান, ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার তাকে পটুয়াখালী মেডিক্যালে পাঠানো হবে এবং গ্রেপ্তার আসামিকে আদালতে প্রেরণ করা হবে।


একাত্তর/এসজে
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর