কালিহাতিতে বিএনপির সমাবেশে ছাত্রলীগের হামলা, আহত ১৫

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ০৩:১৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতিতে উপজেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রলীগ হামলা করেছে বলে অভিযোগ করেছে বিএনপি। 

রোববার (২৮ আগস্ট) বেলা একটার দিকে উপজেলার চারান বাজারে এ ঘটনা ঘটে। 

টাঙ্গাইল জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড. ফরহাদ ইকবাল বলেন, শান্তিপূর্ণ ভাবে আলোচনা সভা চলছিলো। হঠাৎ করে আওয়ামীলীগের সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ হামলা করে সমাবেশস্থলে। এসময় বিএনপি ও ছাত্রদলের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং ১৭টি মোটরসাইকেল, ৬টি পিকআপ ও ৪টি বাস ভাঙচুর করা হয়। 

আরও পড়ুন: চা দোকানি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, ছাত্রলীগ রাস্তার উপর মিছিল করছিলো। ওই সময় বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে আসলে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় দু’পক্ষের লোকজন চারটি গাড়ি ভাঙচুর করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি। 


একাত্তর/জো 

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কখনো একা চলার রাজনীতি করে না, বরং সকল শ্রেণি-পেশার...
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর