ছেলের ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে বাবা নিহত

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ১০:৪৮ এএম

কক্সবাজারের পেকুয়ায় ছেলের সাথে প্রতিপক্ষের ঝগড়া মেটাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন একজন। এই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। 

রোববার (২৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে পেকুয়ার মগনামার এক চায়ের দোকানে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে এর সূত্রপাত ঘটে বলে জানা গেছে। 

নিহতের নাম আব্দুল মালেক। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, লুডু খেলাকে কেন্দ্র করে আব্দুল মালেকের ছেলে পারভেজের সাথে একই এলাকার নুরুল আমিনের ছেলে হেনার ঝগড়া হয়। 

তখন তাদের চিৎকার শুনে এগিয়ে আসেন পারভেজের বাবা আব্দুল মালেক। অপর দিক থেকে আসেন হেনার পিতা নুরুল আমিন।  

এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হেনা ও নুরুল আমিন আব্দুল মালেককে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য ক্নিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: সাবেক ক্রিকেটার আকরাম খানের গৃহকর্মীর মরদেহ উদ্ধার

পেকুয়া হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. আবু শুয়েব সবুজ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই মালেকের মৃত্যু হয়। তার শরীরের ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। হামলায় আহত তিনজনের চিকিৎসা চলছে।

এই ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ আলীর সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর