আকরাম খানের বাসায় গৃহকর্মীর মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ আগস্ট ২০২২, ০৩:৪৭ পিএম

রাজধানীর মহাখালী ডিওএইচএস থেকে সাহিদা নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

রোববার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে ডিওএইচএসের তিন নম্বর রোডের একটি বাড়ির পেছন থেকে সাহিদার লাশ উদ্ধার করা হয়। নিহত সাহিদা সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সাহিদার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। প্রায় ১৩ বছর ধরে ক্রিকেটার আকরাম খানের বাসায় কর্মরত ছিলেন সাহিদা। 

জানা গেছে, আকরাম খানের বাসার পেছনের রাস্তায় মরদেহটি পড়ে ছিল। পরে কাফরুল থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। সেনা সদস্য এবং পুলিশ সেখানে উপস্থিত রয়েছে। 

আরও পড়ুন: রামগড়ে ১৪৪ ধারা জারি

কাফরুল থানার উপ-পরিদর্শক মো. হাসিব জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নির্ণয় করা যায়নি। মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। 


একাত্তর/এসজে
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর