মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তরুণ নিহত

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৫:১২ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বজ্রপাতে এক তরুণের মৃত্যু ও অপর এক তরুণ আহত হয়েছেন। 

সোমবার (২৯ আগস্ট) সন্ধ্যার দিকে কচাকাটার বালাবাড়ী বিলে বজ্রপাতের ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত তরুণ জিয়াউর রহমান (৩৮) কেদার ইউনিয়নের বালাবাড়ী গ্রামের মৃত নাদু শেখের ছেলে। আর আহত হয়েছেন গ্রামের আব্দুল গাড়িয়ালের ছেলে ওসমান গণি (৩৫)। 

ওই ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য ফকরুল ইসলাম জানান, গ্রামের ৬-৭ জনের একটি দল পার্শ্ববর্তী বালাবাড়ী বিলে মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এসময় হঠাৎ তাদের উপর বজ্রপাতের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই জিয়াউর রহমান মারা যান। এসময় আহত হয় ওসমান গণি। আহত ওসমান গণিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে ট্রলিচাপায় বিধবা নারী নিহত

ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্ত্তুজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিহতের মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। আহত ওসমান গণি পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলেও জানান তিনি। 


একাত্তর/জো

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর