সুবর্ণচরে দুই ডায়াগনস্টিক ও এক ডেন্টাল কেয়ার বন্ধ ঘোষণা

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ০৯:৩৪ পিএম

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অনুমোদন ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। সেই সঙ্গে একটি ডেন্টাল কেয়ার সেন্টারকেও বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার বিকেলে ৪ টা থেকে ৬ টা পর্যন্ত নিয়মিত ক্লিনিক পরিদর্শনে গিয়ে অনিয়ম পাওয়ায় এসব প্রতিষ্ঠান বন্ধ করেন তিনি। বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান গুলো হলো- সার্টিফাই ডায়াগনস্টিক সেন্টার, নিউ জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং আল-আমিন ডেন্টাল কেয়ার। 

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান জানিয়েছেন, নিয়মিত ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক পরিদর্শনে গিয়ে এসব প্রতিষ্ঠান অনিয়ম চোখে পড়ে। আগামী দুই দিনের মধ্যে উপজেলার অনিবন্ধিত ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হবে। তিনি আরও বলেন, বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠান তাদের কার্যক্রম পরিচালনা করলে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও, উপজেলার ভূঁইয়ার হাট, খাসের হাট ও থানার হাট এলাকায় অভিযান চালালে লাইসেন্স না থাকায় ২ টি ডায়াগনস্টিক সেন্টার এবং ০১টি ডেন্টাল কেয়ার বন্ধ করে দেন তারা। 

অন্যদিকে, উপজেলার চরক্লার্ক ইউনিয়নের জনতা বাজারের শিকদার মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে মাহবুবুর রহমান নামের এক ভূয়া ডাক্তার প্রতি মাসে একবার করে বসে বলে তথ্য পাওয়া গেলে ফার্মেসির মালিককে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সতর্ক করেন। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান ও উপজেলা স্যানিটেশন ইন্সপেক্টর মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাবৃন্দ।

একাত্তর/ এনএ

মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
সারাদেশে জ্বলানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সঙ্কট কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে এখনো দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে মোতায়েন আছে আই্নশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি মজুত নিয়ন্ত্রণে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর