অভিনেতা মন্টুর বাড়িতে অভিযান, অস্ত্র-মাদকসহ আটক চার

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০২:৩১ পিএম

সাভার উপজেলার আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ কার্তুজ, গুলি, ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে। এ ঘটনায় মন্টুর ছেলেসহ চারজনকে আটক করে যৌথবাহিনী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত রাতে আশুলিয়ার গাজীর চটের মাটির মসজিদ এলাকায় এই অভিযান চালানো হয়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক তৈরি হয়। পরে এলাকাবাসীর খবরে সমালোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ জব্দ করা হয়।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ আর মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন ওরফে মিঠুন বিন মন্টুসহ (মুসা) চারজনকে আটক করা হয়।

আটক অন্যরা হলেন -মোজাম্মেল ভূঁইয়া (৪৪), জাহিদুল আলম (২৪), মাসুমা আক্তার রিয়া (২২)। 

গতকাল রাতে আলাদা আরেকটি অভিযানে আশুলিয়ার কামরাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়।

মোট আটক সাতজনের বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে আলাদা মামলার প্রস্তুত চলছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

একাত্তর/আরএ
হাসপাতালে নানা অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং দালালচক্রের দাপট খতিয়ে দেখতে পিরোজপুর জেলা হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার দুপুরে, দুদক পিরোজপুর সমন্বিত...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর