কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন

আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১০:৪৩ পিএম

কুয়াকাটার সৈকতে আবারো ভেসে এসেছে সাত ফুট লম্বা একটি মৃত ইরাবতী ডলফিন।

মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যায় কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে তিন কিলোমিটার পূবে ঝাউবন এলাকায় ডলফিনটিকে প্রথমে দেখতে পায় কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা। 

জুয়েল রানা জানান, ডলফিনটি বেশ কয়েকদিন আগে সাগরে মারা গেছে বলে মনে হচ্ছে। বিকেলে জোয়ারের পানিতে ঢেউয়ের সাথে এটি ভেসে এসে বালুচরে আটকে যায়। ইতিমধ্যে পেটের একটি অংশ ফেটে গেছে এবং একটি কানের মাথা কাটা রয়েছে।

কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার জানান, এটি কি কারণে মারা গেছে বিষয়টি স্পষ্ট নয়। চলতি বছর এ পর্যন্ত ১৫টি জীবিত ও মৃত ডলফিন কুয়াকাটা সৈকতে ভেসে আসতে দেখা গেছে।

আরও পড়ুন: কলাপাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ডলফিনটির শরীরে পচন ধরায় দ্রুত সৈকতে বালু চাপা দেওয়া হয়েছে। তাদের টিম সার্বক্ষণিক সৈকতে কাজ করছে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

পেট, পিঠ ও লেজে আঘাতের ক্ষত নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। রোববার বিকালের জোয়ারে ডলফিনটি ভেসে এসে কুয়াকাটা জিরো পয়েন্ট সংলগ্ন পূর্ব দিকের সৈকতের বালুচরে আটকা...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও দুইটি মৃত ডলফিন ভেসে এসেছে। বৃহস্পতিবার সকালে জাতীয় উদ্যান সংলগ্ন সৈকতে জোয়ারে ডলফিন দুইটি ভেসে আসে।ইরাবতী প্রজাতির মৃত ডলফিন দুইটির একটির...
কক্সবাজার সমুদ্রসৈকতের উখিয়ার সফিরবিল এলাকায় একটি মৃত ইরাবতী ডলফিন পড়ে রয়েছে। লেজবিহীন এই ডলফিনে পচন ধরে এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডলফিনটি পর্যবেক্ষণ এবং নমুনা...
কুয়াকাটা সৈকতের বাঁধ রক্ষার জন্য বাঁধের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে চার শতাধিক পরিবার সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে।শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে বেড়িবাঁধ ঘেঁষা হোসেনপুর,...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর