কুয়াকাটায় উচ্ছেদের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০১:০৫ পিএম

কুয়াকাটা সৈকতের বাঁধ রক্ষার জন্য বাঁধের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের প্রতিবাদে চার শতাধিক পরিবার সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করে।

শনিবার (১২ নভেম্বর) সকাল থেকে বেড়িবাঁধ ঘেঁষা হোসেনপুর, পাঞ্জুপাড়া গ্রামের শতশত নারী পুরুষ এ বিক্ষোভে অংশগ্রহণ করে। 

এসময় তারা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ বন্ধের দাবি জানিয়ো কুয়াকাটা-ঢাকা সড়কের কুয়াকাটা চৌরাস্তায় অবস্থান নেয়। পুলিশ বিক্ষোভকারী গ্রামবাসীদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা উচ্ছেদ বন্ধ করার দাবিতে সড়কে বসে বিক্ষোভ শুরু করে। এতে কুয়াকাটা থেকে সকাল সোয়া ১০টার পর সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

যদিও উপজেলা প্রশাসন বিক্ষোভকারীদের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা অব্যাহত রাখে। কিন্তু সড়ক থেকে তারা সড়ে না যাওয়ায় বিপাকে পড়ে পর্যটকরা। তারা আতংকে হোটেলে অবস্থান নেয়।

বিক্ষোভকারীরা জানান, তারা অর্ধশত বছর ধরে বাঁধের দুই পাশে বসবাস করে আসছেন পরিবার নিয়ে। কিন্তু শুক্রবার রাতে হঠাৎ করে এ জায়গা থেকে সরে যেতে বলে প্রশাসন। এখন তারা কোথায় যাবেন।

এদিকে, একদিকে বিক্ষোভ চললেও সকাল থেকেই ঘরবাড়ির মালামাল সরিয়ে নিতে শুরু করে গ্রামবাসীরা। তারা ঘর থেকে মালামাল সরিয়ে বাঁধের উপর রাখে। এসময় অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা সরকারের কাছে পুনর্বাসন দাবি করেন।

এসব পরিবারের স্কুল শিক্ষার্থীরা জানায়, তাদের ক্লাস পরীক্ষা চলছে। এখন ঘর ছাড়া হলে তাদের পড়ালেখা বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন: নলছিটিতে দুই কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য জানান, কুয়াকাটায় বেড়িবাঁধের ৭৩ একর খাস জমি উচ্ছেদে তাদের অভিযান শুরু হয়েছে। বেড়িবাঁধ পুনর্নির্মাণ কাজ শুরু হবে। তাই সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। আর যারা এখন খাস জায়গায় অবস্থান নিয়েছে তাদের নিজ উদ্যোগে সকল স্থাপনা সরিয়ে নিতে কিছু সময় দেয়ায় বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে ও সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 


একাত্তর/জো 

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং ট্রলারের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার নামে নির্বিচারে মাছের ডিম, রেনুপোনা ও জীববৈচিত্র্য ধ্বংস বন্ধের দাবিতে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছেন জেলেরা। 
ভাঙন-জলোচ্ছ্বাসে দিশেহারা পটুয়াখালীর রাঙ্গাবালীর নদীভাঙন কবলিত চালিতাবুনিয়া ইউনিয়ন রক্ষার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন করা হয়েছে।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর