শেরপুরে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩১ আগস্ট) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া আসামির নাম শামীম মিয়া (২১)। তার বাড়ি নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামে।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ মে বিকেলে নকলা উপজেলার ভুরদী নয়াপাড়া গ্রামের কৃষক পরিবারের চাচাতো-জ্যাঠাতো বোন দুই শিশুকে প্রতিবেশী শামীম মিয়া ধর্ষণ করেন। রাতে অসুস্থ হয়ে পড়লে তারা পরিবারকে বিষয়টি জানায়।
আরও পড়ুন: আবারও ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ঝুমন দাস
পরদিন নকলা থানায় ধর্ষণ মামলা দায়ের করলে পরে পুলিশের শামীম মিয়াকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে একই বছরের আট সেপ্টেম্বর শামীমের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নকলা থানার এসআই শরীফ হোসেন। বিচারিক পর্যায়ে বাদি, দুই ভিকটিম, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয়।
একাত্তর/এসি
