বিচারের দাবিতে কৃষকের মরদেহ নিয়ে স্বজনদের বিক্ষোভ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০১:৪২ পিএম

ঝালকাঠির কাঁঠালিয়ায় এক কৃষককে হত্যার বিচারের দাবিতে তার মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্বজনরা। 

শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে কাঁঠালিয়া প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শেষে মানববন্ধন করেন। 

নিহতের ছেলে সাকিবুল ইসলাম জানান, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে তাদের পৈত্রিক সম্পত্তিতে জোর করে ধানের বীজ বপন করছিলেন দক্ষিণ চেচরী গ্রামের শহিদুল ইসলাম শহিদ, ইব্রাহিম হোসেন তপু, নজরুল ইসলাম হাওলাদার, মিজান হাওলাদার, ডলি বেগম, মামুন হাওলাদারসহ আরও অনেকে। এতে তারা বাধা দিলে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় তার বাবা রাকিবুল ইসলাম, দাদা শফিউদ্দিন ও চাচা তরিকুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। 

image


তিনি আরও জানান, আহতদের প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় তার বাবা রাকিবুলের অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে তার মৃত্যু হয়। 

আরও পড়ুন: রাজবাড়ীতে কি‌শোরের মরদেহ উদ্ধার 

এ ব্যাপারে ওইদিনই একটি হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। এতে ক্ষুব্ধ হয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী মরদেহ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


একাত্তর/জো 

শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং ট্রলারের মাধ্যমে ছোট ফাঁসের জাল দিয়ে মাছ ধরার নামে নির্বিচারে মাছের ডিম, রেনুপোনা ও জীববৈচিত্র্য ধ্বংস বন্ধের দাবিতে উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন করেছেন জেলেরা। 
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর