কোনাবাড়ীতে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:০০ পিএম

গাজীপুরের কোনাবাড়ীতে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে কোনাবাড়ী কলেজগেট এলাকার স্থানীয় মিজান মিয়ার বাসা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত পোশাক শ্রমিক বুলবুলি (৩৪) নওগাঁ জেলার মহাদেবপুর থানার বামনসাতা গ্রামের আইয়ুব আলীর মেয়ে। 

স্থানীয়রা জানায়, তিনি ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। বৃহস্পতিবার রাতে নিহতের স্বামী মাসুদ রানা বুলবুলির বোনকে ফোন করে তার অসুস্থতার কথা জানান এবং বাসায় গিয়ে তাকে একটু দেখে আসার অনুরোধ জানান। পরে বাসায় গিয়ে বাইরে তালা লাগানো দেখেন বুলবুলির বোন। 

বুলবুলির বোন জানান, তার বোনের স্বামীকে ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে বোনের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে কোনাবাড়ী থানায় খবর দেন তিনি।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে শিশুর হাত বিচ্ছিন্ন, মা গুরুতর আহত

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ, পিবিআই ও সিআইডি সদস্যরা ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার পলাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে। 

তাকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ওসি।


একাত্তর/জো

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর