জামালপুরে সার না পেয়ে কৃষকদের সড়ক অবরোধ

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৬ পিএম

জামালপুরে ইউরিয়া সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ কৃষকরা। 

রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জামালপুর সদরের শরিফপুর বাজারে এ ঘটনা ঘটে। 

বিক্ষুব্ধ কৃষকদের অভিযোগ, ইউরিয়া সার বিক্রির মাইকিং শুনে সকালে সার কিনতে শরিফপুর বাজারের ডিলার আব্দুস সালামের গুদামের সামনে উপস্থিত হন কয়েক শত কৃষক। উপস্থিত ২০-২৫ জন কৃষকের মাঝে প্রতি বস্তা সার ১ হাজার ১০০ টাকা দরে বিক্রির পর গুদাম বন্ধ করে দেন ডিলার। 

এরপর বিক্ষুব্ধ কৃষকরা সারের দাবিতে জামালপুর-ময়মনসিংহ সড়কের শরিফপুর বাজার এলাকায় অবরোধ করেন। কয়েকজন কৃষক সড়কের মাঝখানে শুয়ে পড়েন।

খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান, কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও সদর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বিএন‌পির কর্মসূচীতে অংশ নেওয়ায় যুবদল নেতা‌কে লাঠিপেটা

কৃষকদের অভিযোগ, গুদামে পর্যাপ্ত ইউরিয়া সার থাকার পরেও বিসিআইসির ডিলাররা সার না থাকার কথা বলে দোকান বন্ধ রাখেন।

জামালপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন জানান, শরিফপুর ইউনিয়নে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে। সারের কোন সংকট নেই। অতিরিক্ত মানুষের ভিড়ে সামান্য বিশৃঙ্খলা হলেও কিছুক্ষণ পরেই পরিস্থিতি স্বাভাবিক হয়।


একাত্তর/জো 

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর