কিশোরগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে মামলা, আসামি ১৫৩৮

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৭ পিএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশ বিএনপির সংঘর্ষের ঘটনায় ১৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় হাজার বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

পাকুন্দিয়া থানার এস আই শাহ কামাল বাদি হয়ে শনিবার (৩ সেপ্টেম্বর) রাতে সন্ত্রাস দমন আইনে এই মামলাটি রুজু করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ মামলায় উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিনকে প্রধান আসামী করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, শনিবার সকালে উপজেলা বিএনপির নেতাকর্মীরা পৌর এলাকার সৈয়দগাঁও এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরে আসার পথে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সাথে বিএনপির নেতা-কর্মীদের প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পরে সংঘর্ষ হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে।

এ সময় দফায় দফায় সংঘর্ষে ১১ পুলিশসহ শতাধিক বিএনপি নেতাকর্মী আহত হয়। আহতদেরকে স্থানীয় ক্লিনিক ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার জানান, সভা সমাবেশের অনুমতি না থাকায় পুলিশ বিএনপির বিক্ষোভ সমাবেশে বাধা দেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়।

আরও পড়ুন: রাস্তায় ফেলে যাওয়া মায়ের দায়িত্ব নিলো প্রশাসন

পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, পুলিশ কোনো ধরণের উস্কানি ছাড়াই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়েছে। এতে বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছে।


একাত্তর/আরএ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর